২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার উত্তরাঞ্চলে কমপক্ষে ৫২ জন নিহত

শ্রীলংকার উত্তরাঞ্চলে যুদ্ধ এলাকায় গোলার আঘাতে কমপক্ষে ৫২ বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘ বুধবার এতথ্য জানিয়েছে। এ ছাড়া যুদ্ধ এলাকার একটি হাসপাতালে আবার গোলা আঘাত হেনেছে। যুদ্ধ বিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চল থেকে হতাহতদের সরিয়ে নিতে এবং জরুরি ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

কলম্বো, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে যুদ্ধ এলাকায় গোলার আঘাতে কমপক্ষে ৫২ বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘ বুধবার এতথ্য জানিয়েছে। এ ছাড়া যুদ্ধ এলাকার একটি হাসপাতালে আবার গোলা আঘাত হেনেছে। যুদ্ধ বিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চল থেকে হতাহতদের সরিয়ে নিতে এবং জরুরি ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। জাতিসংঘের মুখপাত্র গর্ডন ওয়েইস বলেছেন, সুথানথিরাপুরামিন এলাকায় গোলার আঘাতে ৫২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। তবে এই হামলার জন্য কারা দায়ী তা তিনি জানেন না। দেশের উত্তর-পূর্ব উপকূলের কাছাকাছি জঙ্গলের প্রায় তিনশ' বর্গকিলোমিটার এলাকার মধ্যে লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই বিদ্রোহীদের ঘিরে রেখেছে সেনাবাহিনী। তারা আশা করছে বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে খুব শিগগির এই যুদ্ধ শেষ হবে। রেডক্রস জানিয়েছে, যুদ্ধ এলাকার একটি হাসপাতালে তিনি দিনের মধ্যে চারদফা হামলার পর সেটি খালি করে ফেলা হয়েছে। ওই হাসপাতালে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গেরিলাদের সর্বশেষ ঘাঁটি দখল করে নিয়ে তাদের পুরোপুরি পরাস্ত করার পথে শ্রীলংকার সেনাদের এগিয়ে যাওয়ার পর্যায়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের মধ্যে বৈঠকের পর এক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, "সাময়িক অস্ত্রবিরতির জন্য দুই মন্ত্রী শ্রীলংকার সরকার ও এলটিটিই উভয়পক্ষকেই আহ্বান জানাচ্ছে। উভয়পক্ষেরই উচিৎ রণক্ষেত্র থেকে বেসামরিক লোকজন এবং আহতদের সরে যাওয়ার সুযোগ করে দেওয়া এবং ওই অঞ্চলে মানবিক সাহায্য সংস্থাগুলোকে কাজের সুযোগ দেওয়া।" এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং নরওয়ে এলটিটিই কে আরও মৃত্যু, সহিংসতা এবং যুদ্ধক্ষেত্রে আটকে পড়া হাজার হাজার বেসামরিক লোকজনের দুর্দশা লাঘবে আত্মসমর্পণের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০০ ঘ.