ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া দৃশ্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা ও জাপানের সাঙ্কেই শিম্বুন নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার একথা জানিয়েছে। কোরিয়া উপদ্বীপ যুদ্ধের দ্বরপ্রান্তে বলে হুঁশিয়ারি দেওয়ার কয়েকদিন পরই উত্তর কোরিয়ার এই তোড়জোড় উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
