২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ-ভারত পরমাণূ চুল্লি পরিদর্শন চুক্তি সম্পন্ন

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) সঙ্গে সোমবার বেসামরিক পরমাণু চুল্লি পরিদর্শন চুক্তি করেছে ভারত। এর মাধ্যমে ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ভিয়েনা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) সঙ্গে সোমবার বেসামরিক পরমাণু চুল্লি পরিদর্শন চুক্তি করেছে ভারত। এর মাধ্যমে ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইলো না। এই চুক্তি মোতাবেক ২০১৪ সালের মধ্যে ভারতের ২২ পরমাণু চুল্লির মধ্যে ১৪টি চুল্লি আইএইএ পর্যবেক্ষকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির পরবর্তী পদক্ষেপ হচ্ছে কোন কোন চুল্লিগুলো পরিদর্শনের আওতায় পড়বে তা নির্দিষ্ট করা। সেপ্টেম্বরে ৪৫ জাতি 'নিউক্লিয়ার সাপ্লাইয়ারস গ্র"প' (এনএসজি) ভারতের ওপর থেকে তিন দশকের পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হওয়ায় ভারতে পরমাণু জ্বালানি ও প্রযুক্তি সরবরাহ চুক্তির পথ সুগম হয়। ১৯৭৪ সালে পরমাণু পরীক্ষা চালানোর জন্য এবং পরমাণু অস্ত্র রোধ চুক্তি স্বাক্ষর না করায় ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০০ ঘ.