নয়াদিল্লি, ফ্রেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা এক হাতে 'হালকা অস্বস্তি' বোধ করায় সোমবার তাকে নয়াদিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
তার মুখপাত্র চাইম চোয়েকিপা রয়টার্সকে বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন তার অসুখ তেমন মারাত্মক নয়। ৮ ফেব্র"য়ারি দালাই লামার ইউরোপ সফরের আগে চিকিৎসকরা তার স্বাস্থ্যপরীক্ষা করাটা ভালো মনে করেছেন।"
"তিনি ভালো আছেন, তার স্বাস্থ্যও ভালো আছে।"
দালাই লামা গত আগস্টে তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর দু'মাস পর সাফল্যের সঙ্গে তার গলস্টোন অপারেশন হয়।
দালাই লামাকে তার সদরদপ্তর ধর্মশালা থেকে নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।
মুখপাত্র জানান, ৭৩ বছর বয়সী দালাই লামা মঙ্গলবার ধর্মশালায় ফিরবেন। এরপর তার ইতালি ও জার্মানি যাওয়ার কথা রয়েছে। ইউরোপ সফর শেষে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে তাদের নেতার।
অস্ত্রোপচারের পর ভবিষ্যৎ নিয়ে সন্দেহের মুখে গত নভেম্বরে দালাই লামা বলেন, তিনি অবসর নেবেন না। তিব্বতে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে চীনের ইচ্ছার ব্যাপারেও আস্থা হারানোর কথা জানান তিনি।
১৯৫০ সালে চীনের সেনারা তিব্বত দখল করে। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ গণঅভুত্থানের পর দালাই লামা তিব্বতে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১০ ঘ.
bdnews24