জেরুজালেম, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস শাসিত গাজায় ইসরায়েল নতুন করে ব্যাপক সেনা অভিযান শুরু করতে চায় না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক একথা বলেছেন। গাজায় ইসরায়েলের সিরিজ বিমান হামলা শুরুর পরদিন সোমবার বারাক একথা বললেন।
রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট হামাসের রকেট হামলার কঠোর এবং অসঙ্গত জবাবের হুমকি দেওয়ার কয়েকঘন্টা পরই গাজায় নতুন করে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।
সোমবার ওয়াইনেট নিউজ ওয়েব সাইটে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেন, "আমাদের 'অপারেশন কাস্ট লিড ২' শুরুর অভিপ্রায় নেই।" আমরা বলেছিলাম রকেট হামলার জবাব দেওয়া হবে এবং গত রাতে আমরা তা দিয়েছি।
বারাকের এই বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী জিপি লিভনির কথার বিপরীত। লিভনি বলেছিলেন, রকেট হামলা বন্ধ করতে প্রয়োজনে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করবে।
ইসরায়েলের ১০ ফেব্র"য়ারির নির্বাচনে লেবার পার্টি নেতা বারাক এবং কাদিমা পার্টির নেত্রী লিভনি দুই জনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তবে জনমত জরিপে ডানপন্থি বেঞ্জামিন নেতানিয়াহুই জয়ী হবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24