২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উপদ্বীপ যুদ্ধের দ্বারপ্রান্তে: উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে রোববার সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণের সঙ্গে সব রাজনৈতিক ও সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার দু'দিন পর উত্তর কোরিয়া এই হুঁশিয়ারি দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সিউল, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে রোববার সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণের সঙ্গে সব রাজনৈতিক ও সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার দু'দিন পর উত্তর কোরিয়া এই হুঁশিয়ারি দিল। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কট্টর নীতিমালা পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দৃষ্টি আকর্ষণ করাই উত্তর কোরিয়ার এই হম্বিতম্বির উদ্দেশ্য। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থা কমিউনিস্ট পার্টির পত্রিকায় এক মন্তব্য প্রতিবেদনে লিখেছে, "উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সংঘাতের নীতিই দুই কোরিয়ার মধ্যে সামরিক সংঘর্ষ এবং যুদ্ধের উৎসমুখ।" এতে আরও বলা হয়, "কোরিয়া অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির মধ্যে সংঘাত মানেই বাড়তি উত্তেজনা এবং এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সামরিক সংঘর্ষ কিংবা যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে।" উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের সংঘর্ষ শান্তি চুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হওয়ায় দেশ দুটি এখনও একরকম যুদ্ধের মধ্যে আছে। দুই কোরিয়ার সীমান্তে মোতায়েন আছে ১০ লাখেরও বেশি সেনা। দক্ষিণ কোরিয়ার সুরক্ষায় মোতায়েন আছে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.