২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে জন্মদিনের পার্টিতে আগুন, ১৫ জন নিহত

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে শনিবার জন্মদিনের পার্টিতে আতশবাজি থেকে একটি রেঁস্তোরা ও বারে আগুন লেগে ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

বেইজিং, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে শনিবার জন্মদিনের পার্টিতে আতশবাজি থেকে একটি রেঁস্তোরা ও বারে আগুন লেগে ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া একথা জানিয়েছে। গত সেপ্টেম্বরেও চীনে এধরনের ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়। সিনহুয়া জানায়, ল্যাটিন ধাঁচের ওই রেঁস্তোরা ও বারের একটি টেবিলে মধ্যরাতে ১০ তরুণ-তরুণী জন্মদিনের উৎসবে আতশবাজি করার সময় ওই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সরকারের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, "আতশবাজি সিলিং এ গিয়ে লাগলে পুরো রেঁস্তোরায় আগুন ধরে যায়।" আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ মিনিট সময় লাগে। আগুন নেভানোর পার ধ্বংসস্তুপের ভেতর থেকে ১৫ টি লাশ উদ্ধার করা হয়। রেঁস্তোরার এক অথিতি লি মিং বলেন, "আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, বেশিরভাগ অতিথিই বের হতে পারেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০১ ঘ.