২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে ৭ জন নিহত, নিখোঁজ ১৬

রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কোমি প্রজাতন্ত্রের পোডিয়েলস্ক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে শনিবার আগুন লেগে সাতজন নিহত ও কমপক্ষে ১৬ জন নিখোঁজ হয়েছে। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের স্থানীয় শাখার মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মস্কো, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কোমি প্রজাতন্ত্রের পোডিয়েলস্ক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে শনিবার আগুন লেগে সাতজন নিহত ও কমপক্ষে ১৬ জন নিখোঁজ হয়েছে। রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়ের স্থানীয় শাখার মুখপাত্র একথা জানিয়েছেন। আগুনের কারণ অনুসন্ধান করতে ক্রেমলিন থেকে প্রতিনিধি পাঠিয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। কোমির রাজধানী সিকটিভকার থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমটি সন্ধ্যায় আগুন লাগে। কোমি জরুরি সেবাদান মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের প্রধান লায়িবোভ তেরেন্তেভা রয়টার্সকে বলেন, "অগ্নিদগ্ধ ভবন থেকে সাতটি লাশ বের করা হয়েছে। দমকলকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করেছে এবং নিখোঁজদের তালাশ করছে।" তিনি আরও জানান, কাঠের তৈরি একতলা এই বৃদ্ধাশ্রমে ২৬ জন বাসিন্দা ছিল এবং তারা সবাই বয়স্ক। তেরেন্তেভা জানান, সন্ধ্যায় আগুন লেগে গেলে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই তিনজন নারীকে উদ্ধার করা হয়েছে এবং ভবনটির নিরাপত্তারক্ষীও নিরাপদে বের হতে পেরেছে। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে একজন নার্সসহ দুইজন কর্মচারীও ছিল বলে তিনি জানান। একইসঙ্গে তিনি আরও জানান, তারাও নিখোঁজ। তবে তারা বৃদ্ধাশ্রম ভবনের ভেতর ছিল কিনা সেটি তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি। আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন ভেস্তি-২৪ আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস প্রধান কনস্ট্যান্টিন বোভ্রভ এর উদ্ধৃতি দিয়ে জানায়, সম্ভবত সিগারেট থেকে আগুন লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৩৬ ঘ.