হুয়ে নাম খাও, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ হমং জাতিগোষ্ঠীর হাজার হাজার উদ্বাস্তুকে সোমবার থেকে লাওসে ফেরত পাঠাতে শুরু করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী।
ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরে হুয়ে নাম খাও শিবিরে আশ্রিত প্রায় ৪ হাজার ৪০০ হমংকে লাওসে ফেরত পাঠাতে শিবিরটিতে প্রায় ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
হমংদের জোর করে দেশে ফেরত পাঠানোর এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। বিশেষ করে লাওসে ফেরত যাওয়ার পর তাদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে আন্তর্জাতিক স
bdnews24