ইসলামাবাদ, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের রাজনৈতিক ও গণতান্ত্রিক সুরক্ষার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রোববার সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ২য় মৃত্যুবার্ষিকীতে তিনি এ অঙ্গীকার করেন।
বেনজিরের নিজ শহর সিন্ধু প্রদেশের নাউদেরোতে দলীয় নেতা-কর্মীদের সমাবেশে জারদারি বলেন, তার সহকর্মীদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি পদত্যাগ করবেন না। রাজনৈতিকভাবে তার টিকে থাকতে না পারা নিয়ে জল্পনাও নাকচ করেন জারদারি।
২০১৩ সালে অনুষ্ঠেয় পরবর্তী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আবারও দেশে নতুন সরকার গঠনের আশা প্রকাশ করে জারদারি বলেন, "পাকিস্তানের গণতন্ত্রের বিরুদ্ধে যে কারও ষড়যন্ত্র কঠোরভাবে রুখে দাঁড়ানো হবে।"
২০০৭ সালের জুলাই থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। সেনারা ওই সময় লাল মসজিদ থেকে জঙ্গিদের উৎখাত করে। পরবর্তীতে সেনারা সোয়াত অভিযান এবং সর্বস
bdnews24