ডেট্রয়েট/ওয়াশিংটন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডেট্রয়েটগামী বিমানে ব্যর্থ সন্ত্রাসী হামলার জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে নতুন তথ্য। হামলা প্রচেষ্টার জন্য অভিযুক্ত ২৩ বছর বয়সী নাইজেরীয়র পরিচয় ও পেছনের ইতিহাস স্পষ্ট হচ্ছে।
ঘটনার রহস্য উদঘাটনে নাইজেরিয়া, ইয়েমেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হল্যান্ডের নাম শোনা যাচ্ছে।
নর্থওয়েস্ট এয়ারলাইন্সের ডেট্রয়েটগামী ওই বিমানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার অভিযোগে নাইজেরীয় ওমর ফারুক আব্দুল মোতালেবের বিরুদ্ধে মার্কিন আদালতে বিমান ধ্বংসের অভিযোগ দায়ের করা হয়েছে।
মোতালেবের এ পরিকল্পনা সফল হলে বহুসংখ্যক নিরীহ মানুষের প্রাণহানি ঘটত বলে মন্তব্য করেছেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার।
তিনি বলেন, "আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটি তদন্ত করব। এবং এর জন্য দায়ী যে কাউকেই বিচারের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চালাব।"
মোতালেবের সঙ্গে ইয়েমেনে আল কায়েদার সম্পর্ক আছে আছে কিনা কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ওই নাইজেরীয় তদন্তকারীদের বলেছে যে, ইয়েমেনে আল-কায়েদা জঙ্গিরা তাকে বিস্ফোরক ডিভাইস দিয়ে সেটি কিভাবে বিস্ফোরণ ঘটাতে হবে তা বলে দিয়েছিল। একথার মধ্য দিয়ে মোতালেব আল কায়েদার সঙ্গে তার সম্পৃক্ততার কথা নিজমুখেই স্বীকার করেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
মোতালেব সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলেও জানা যাচেছ খবরে। তার বাবা উমারু মোতালেব নাইজেরিয়ার ফার্স্ট ব্যাংকের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান।
নাইজেরিয়ার 'দিস ডে' পত্রিকা মোতালেবের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মোতালেবের বাবা তার সন্তানের ধর্মীয় গোঁড়ামি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তিনি নাইজেরিয়ার আবুজাস্থ মার্কিন দূতাবাসকে তার এই উদ্বেগের কথা জানিয়েছিলেন।
ফলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তার কাজে নিয়োজিত দপ্তরগুলোর দায়িত্বশীলতা নিয়েই বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
আমস্টার্ডামের শিপহোল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মোতালেব কি করে বিস্ফোরকদ্রব্য বিমানে নিয়ে গেছে তা খতিয়ে দেখছে নাইজেরিয়া, ডাচ ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। বিমানে হামলার এই ব্যর্থ চেষ্টার পর ইউরোপের অন্যান্য সব বিমানবন্দরের নিরাপত্তা বলয় আরও সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা।
ওদিকে, যুক্তরাষ্ট্রে বিমান ও নিরাপত্তা কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, যাত্রীদের আপাদমস্তক তল
bdnews24