হায়দ্রাবাদ, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের গভর্নর ও ঊর্ধ্বতন কংগ্রেস নেতা নারায়ান দত্ত তিওয়ারি। ক্ষমতাসীন কংগ্রেস পার্টির জন্য এটি আরেকটি ধাক্কা।
স্থানীয় একটি টিভি চ্যানেল তিওয়ারির যৌনকর্মের ভিডিও টেপ প্রকাশ করার পর শনিবার তিনি পদত্যাগ করেন। সাড়ে তিন ঘন্টার ওই ভিডিওতে ৮৬ বছর বয়স্ক তিওয়ারির সঙ্গে তিন নারীকে যৌন ক্রিয়ায় ব্যস্ত দেখা যায়।
তিওয়ারি এই ভিডিও টেপকে জাল বলে দাবি করলেও বিব্রত কংগ্রেস পার্টি তাকে পদত্যাগ করতে বলে।
রাজনৈতিক দলগুলো বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে এবং নতুন তেলেঙ্গানা রাজ্য নিয়ে বিধায়কদের ইস্তফা চলতে থাকলে কংগ্রেসকে রাজ্যে অন্তর্বর্তী নির্বাচনের মুখে পড়তে হবে।
এ অবস্থায় তিওয়ারির কেলেঙ্কারি সম্পর্কে সেন্টার ফর মেডিয়া স্টাডিজ এর বিশেষজ্ঞ এন ভাস্কর রাও বলেছেন, "এ ঘটনাটি কংগ্রেস পার্টি ও সরকারের সমস্যা আরও বাড়াবে। সরকারকে এখন তিওয়ারির জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে হবে এবং এমন কাউকে এ পদের জন্য বাছতে হবে যার ওপর রাজনৈতিক বিশৃঙ্খলা সমালানো এবং অন্ধ্র প্রদেশকে সুশৃঙ্খল রাখার ব্যাপারে ভরসা করা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24