ইসলামাবাদ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি আদালত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার জন্য ইন্টারনেট ব্যবহার করার সন্দেহে আটক পাঁচ পাকিস্তানিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার আরও ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আটক ওই পাঁচজনই ছাত্র এবং যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার বাসিন্দা। ২০ এর কোঠায় বয়স এ তরুণদের এ মাসে পাঞ্জাবের সারগোধা থেকে গ্রেপ্তার করা হয়।
সারগোধার পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, তদন্তের স্বার্থে আদালত ওই পাঁচ জনকে আরও ১০ দিনের রিমান্ডে দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০০ ঘ.
bdnews24