২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিমান হামলায় কট্টরপন্থি ধর্মপ্রচারক 'নিহত'

ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের ওপর বিমান হামলায় যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড হামলাকারীর সঙ্গে সম্পৃক্ত এক কট্টরপন্থি মুসলিম ধর্মপ্রচারক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সানা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের ওপর বিমান হামলায় যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড হামলাকারীর সঙ্গে সম্পৃক্ত এক কট্টরপন্থি মুসলিম ধর্মপ্রচারক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। এর আগে পূর্বাঞ্চলের শাবওয়া প্রদেশে বিমান হামলা চালিয়ে ইয়েমেন ও বিদেশি তেলক্ষেত্রগুলোতে হামলার পরিকল্পনারত ৩০ জন আল কায়েদা জঙ্গিকে হত্যার দাবি করে দেশটি। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনি কর্মকর্তা বলেন, "আনওয়ার আল আওলাকি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।" যুক্তরাষ্ট্রের ফোর্ট হুডের হামলাকারী মেজর নিদাল মালিক এ বছরের শুরুর দিকে আওলাকির সঙ্গে যোগাযোগ করেছেন বলে মার্কিন কর্তৃপক্ষের ধারণা। স