২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোম্বিয়ায় অপহৃত গভর্নরের লাশ উদ্ধার

কলোম্বিয়ার সাকুয়েটা রাজ্যের অপহৃত গভর্নর লুই সুয়েলারকে হত্যা করেছে ফার্ক গেরিলারা। মঙ্গলবার কলোম্বিয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 08:12 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বোগোতা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কলোম্বিয়ার সাকুয়েটা রাজ্যের অপহৃত গভর্নর লুই সুয়েলারকে হত্যা করেছে ফার্ক গেরিলারা। মঙ্গলবার কলোম্বিয়া একথা জানিয়েছে। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট আলভেরো ইউরাইবের শাসনামলে ফার্ক বিদ্রোহীদের এটি সবচেয়ে ভয়ঙ্কর অভিযান ও হত্যাকাণ্ড। সশস্ত্র বিদ্রোহীরা সেনা পোশাক পরে সোমবার রাতে সাকুয়েটায় সুয়েলার বাসভবনে হামলা চালায়। তারা এক নিরাপত্তা রক্ষীকে হত্যা করে গভর্নরকে একটি জিপে তুলে নিয়ে যায়। সুয়েলারকে অপহরণ ও হত্যার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কলোম্বিয়া সরকার ফার্ক গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সত্ত্বেও বড় ধরনের হামলার সমর্থ রাখে গেরিলা দলটি। গভর্নরকে উদ্ধারের জন্য কলোম্বিয়ার সেনাবাহিনী জনবিচ্ছিন্ন একটি জঙ্গলে তল্লাশি চালানোর সময় মঙ্গলবার তারা লাশ পাওয়া যায়। জাতীয় স