২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাজার মানুষের সঙ্গে বেইমানি করছে বিশ্ব সম্প্রদায়'

আন্তর্জাতিক সম্প্রদায় গাজা অধিবাসীদের সঙ্গে বেইমানি করেছে। বিধ্বস্ত গাজার পুনর্র্নিমাণে ইসরায়েলি অবরোধ তোলায় ব্যর্থতার জন্য ১৬টি মানবাধিকার সংগঠনের যৌথ প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 07:43 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

লন্ডন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক সম্প্রদায় গাজা অধিবাসীদের সঙ্গে বেইমানি করেছে। বিধ্বস্ত গাজার পুনর্র্নিমাণে ইসরায়েলি অবরোধ তোলায় ব্যর্থতার জন্য ১৬টি মানবাধিকার সংগঠনের যৌথ প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রথম বর্ষপূর্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পশ্চিম ইউরোপীয়সহ আন্তর্জাতিক এসব মানবাধিকার সংস্থা বলেছে, কিছু লোকের অপরাধের জন্য ইসরায়েল গাজা অবরোধ করে সবাইকে শাস্তি দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। এতে বলা হয়েছে, জানুয়ারির গাজা আগ্রাসনের পর ইসরায়েলি কর্তৃপক্ষ সেখানে নির্মাণ সামগ্রী নিয়ে ৪১টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। তবে গাজায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্র্নিমাণে আরও সামগ্রী প্রয়োজন। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জেরেমি হবস বলেন, "বিশ্ব পরাশক্তিগুলো...ব্যর্থ হয়েছে এবং গাজার সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছে।" তিনি আরও বলেন, "তারা শুধু হাত কচলিয়েছে এবং বিবৃতি দিয়েছে। কিন্তু বাড়িঘর পুনর্র্নিমাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ব্যক্তির ক্ষেত্রে গাজা অধিবাসীদের জন্য যে ক্ষতিকর নীতিমালা রয়েছে তা পরিবর্তনে তেমন কোনো অর্থপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি।" গাজা থেকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ আহ্বান করা হয়েছে এ প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, গাজায় দিনে চার থেকে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকে না। সুপেয় পানির অভাবও ত্রাণ সংস্থাগুলোর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গাজায় বাড়িঘর পুনর্র্নিমাণ ইসরায়েলি অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল গাজায় রড ও সিমেন্ট প্রবেশের অনুমতি দিচ্ছে না। গাজায় এসব নির্মাণ সামগ্রী হামাস ও আরও অন্যান্য সশস্ত্র গ্র"পগুলো ব্যবহার করতে পারে বলে মিসরীয় সহায়তাও নিষিদ্ধ করেছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩৬ ঘ.