২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সরকারের সমালোচক আয়াতোল্লা মন্টেজেরির মৃত্যু

ইরান সরকারের কড়া সমালোচক ও ভিন্নমতাবলম্বী আয়াতোল্লাহ হোসেইন-আলি মন্টাজেরি দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইরানের গণমাধ্যম রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

তেহরান, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান সরকারের কড়া সমালোচক ও ভিন্নমতাবলম্বী আয়াতোল্লাহ হোসেইন-আলি মন্টাজেরি দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ইরানের গণমাধ্যম রোববার একথা জানিয়েছে। বিবিসি জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে মন্টাজেরির ডাক্তার বলেছেন, ডায়াবেটিস, ফুসফুসের রোগ ও অ্যাজমায় ভুগছিলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কড়া সমালোচকদের অন্যতম ছিলেন মন্টাজেরি। জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আহমাদিনেজাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি। মন্টাজেরি এক সময় ইরানের প্রয়াত বিপ্লবী নেতা আয়াতোল্লাহ রুহুল্লা খোমিনির উত্তরসূরি হিসাবেও গণ্য ছিলেন। কিন্তু খোমেনি স্বয়ং তাকে ইসলামি শাসব্যবস্থার সমালোচনার দায়ে ১৯৮৯ সালের মার্চে বরখাস্ত করেন। তার মৃত্যু ইরানে সংস্কার আন্দেলনের জন্য একটি বড় ধাক্কা। সোমবার তাকে সমাহিত করা হবে। এদিন বিরোধীদলের বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করছে ইরান কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় মন্টেজেরির মৃত্যু সংবাদ শোনার পর কোম শহরে তার বাড়ির বাইরে ইতোমধ্যেই ভিড় করেছে জনতা। হাজার হাজহার মানুষ তার শেষকৃত্যে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.