২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদভানির পদত্যাগ

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানি (৮২) পার্লামেন্টে দলের নেতৃত্বদান থেকে শুক্রবার পদত্যাগ করেছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানি (৮২) পার্লামেন্টে দলের নেতৃত্বদান থেকে শুক্রবার পদত্যাগ করেছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। আদভানির পদত্যাগের ফলে ভারতীয় লোকসভায় বিরোধী দলের নতুন নেতা হচ্ছেন সুষমা স্বরাজ। আদভানি এখন থেকে দলের প্রধানত একটি আনুষ্ঠানিক পদে থাকবেন। বিজেপি'র এ নেতা বলেন, "এটা আমার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি নয়। আমার পথ চলা থেমে থাকবে না।" মে মাসে সাধারণ নির্বাচনে বিজেপি'র ভরাডুবির পর দলের নেতৃত্বদান নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অর্থনৈতিক সংস্কারে দলের কর্মসূচির পাশাপাশি হিন্দু জাতীয়তাবাদী ধ্যানধারণা বহাল রাখা হবে কিনা তা নিয়ে নেতাদের মধ্যে বিতর্ক চলতে থাকে। নভেম্বরে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদন বিজেপির এ সংকটকে আরও বাড়িয়ে দেয়। প্রতিবেদনটিতে আদভানিসহ হিন্দু জাতীয়তাবাদী এ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা ভারতের শতবর্ষ পুরনো বাবরি মসজিদ ভাঙায় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করা হয়। ১৯৯২ সালে ওই মসজিদটি ভাঙার ফলে ভারতে ভয়াবহ ধর্মীয় দাঙ্গা ছড়িয়ে পড়ে। এক টেলিভিশন আলোচনায় ভারতের রাজনৈতিক ভাষ্যকার স্বপন দাসগুপ্ত বলেন, "বর্তমানে বিজেপি নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।" বিজেপি শাসনামলে ২০০৪ পর্যন্ত আদভানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর এ বছর নির্বাচনে তিনিই ছিলেন দলের প্রধানমন্ত্রী প্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩২৫ ঘ.