ইসলামাবাদ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
লোয়ার দির জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস খান জানান, স্থানীয় পুলিশ সদর দপ্তরের পাশের একটি মসজিদে এ হামলা হয়।
তিনি বলেন, এটি আত্মঘাতী হামলা। হামলাকারী তার গাড়িটি নিয়ে মসজিদের বাইরের গেটে ধাক্কাইদয়ে বিস্ফোরণ ঘটায়।
ওই অঞ্চলের প্রধান হাসপাতালের ডাক্তার জামাল হায়াত বলেছেন, হামলায় ৮ থেকে ১০ জন নিহত হয়েছে। আমরা নিহতদের মৃতদেহ এবং বিচ্ছিন্ন অংশ পেয়েছি। আহত হয়েছে ২৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.
bdnews24