২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে নেতাদের কথামালা

কার্বন নির্গমন হ্রাস চুক্তি ছাড়াই শেষ হওয়ার পথে রয়েছে কোপেনহেগেন জলবায়ু সম্মেলন। ৭ ডিসেম্বর শুরু হওয়া সম্মেলনের বিভিন্ন পর্যায়ে বিশ্ব নেতারা বলেছেন অনেক কথা, তর্কবিতর্কের পাশাপাশি শুনিয়েছেন আশার বাণী। তাদের কয়েকজনের কথা বাংলায় তুলে ধরেছেন ফাহমিদা ফারজানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত ৭ ডিসেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন শেষ হচ্ছে শুক্রবার। সম্মেলনে ১৯২টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের কয়েকজনের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হল: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সময় ফুরিয়ে আসছে। আসুন আমরা প্রবঞ্চনা বন্ধ করি। কোপেনহেগেন সম্মেলন ব্যর্থ হলে তা আমাদের সবার জন্য বিপর্যয় ডেকে আনবে। মন্থরতা ছেড়ে আমাদের সর্বোচ্চ গতিতে এগুনো উচিত নতুবা আমরা সরাসরি বিপর্যয়ের মুখে পরব। হাতে ২৪ ঘণ্টারও কম সময়। আমরা যদি এখনও একইভাবে এগিয়ে যাই তাহলে ব্যর্থ হব। বৈশ্বিক উষ্ণতা বিষয়ে কথা চালাচালি করার জন্য আমরা এখানে জড়ো হইনি। বরং এসেছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন কোপেনহেগেনের এ কয়টি দিনের জন্য পরবর্তী প্রজন্মগুলোর কাছে আমরা হয় সাধুবাদ কুড়াব কিংবা অভিযুক্ত হব। ক্ষুদ্্র স্বার্থসিদ্ধির রাজনীতির মাধ্যমে চালিত হয়ে আমরা মানবজাতিকে রক্ষা করার মতো একটি সিদ্ধান্ত নেওয়া আটকাতে পারি না। ইতিহাস যখন আমাদের কাছে সর্বোচ্চ প্রচেষ্টা দাবি করছে তখন আমরা সামান্য কিছু করে পার পেয়ে যেতে পারি না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আমি এই মুহূর্তে যে আইনি ও আর্থিক অঙ্গীকার করলাম, বেশি কার্বন নির্গমনের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা দেশটির (চীন) স্বচ্ছতার অভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে এ ধরনের অঙ্গীকার করা বা চিন্তা করা সত্যিই কঠিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী শিমন পেরেস আমাদের এ অঞ্চলকে রক্ষার উদ্যোগ নেওয়ার জন্য হাতে হাত মেলাতে আমি প্রতিবেশী দেশগুলোকে, এমনকি যেসব দেশের সঙ্গে আমরা এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারিনি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি। পরিবেশগত সহযোগিতার ক্ষেত্রে রাজনৈতিক মতানৈক্য বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। কার্বন অণুর পাসপোর্ট লাগে না। নদীর কোনো ভিসা লাগে না। আর দূষণ তো এদের সঙ্গেই পথ পাড়ি দেয়। ইহুদি, মুসলমান ও খ্রিস্টান- আসুন আমরা সবাই প্রার্থনা করি যেন জর্ডান নদী বহমান থাকে, পবিত্র ও তরতাজা থাকে। বাইবেলে আদমের প্রতি যে আহ্বান জানানো হয়েছিল আমি সেই একই আহ্বান জানাচ্ছি: "ইডেন বাগানে চাষ কর এবং একে রক্ষা কর।" ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জলবায়ু পরিবর্তনের ফলাফল, পরিবেশের ধ্বংসের কারণ এবং এ ক্ষতিকর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। আমি আশা করছি, পরিবেশের ক্ষতির জন্য যারা সবচেয়ে বেশি দায়ী তারা আন্তর্জাতিক দায় গ্রহণ করবে এবং এ ক্ষতির মাত্রা কমিয়ে ও এর প্রভাব নিয়ন্ত্রণে নেওয়া কর্মসূচি সমর্থন করে তারা একটি স্বচ্ছ রূপরেখা গড়ে তুলতে সহায়তা করবে। জ্বালানি সম্পদের বৈচিত্র্য আনতে সব দেশের উচিত নতুন প্রযুক্তির ব্যবহার করা এবং বায়ু, সৌর শক্তি, জোয়ার ভাটা ও পরমাণু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সক্ষম হওয়া। জলবায়ু পরিবর্তন বিষয়ক চীনের দূত য়ু কিঙ্গতাই কোপেনহেগেনে ব্যর্থ হওয়া হবে শোচনীয় ঘটনা। কিছু লোক কোপেনহেগেনে 'ব্যর্থতার' জন্য অন্য কিছু দেশের ঘাড়ে দোষ চাপানোর যে চেষ্টা চালাচ্ছে চীন তাতে শামিল হতে রাজি নয়। আমার বিশ্বাস, তারা সম্মেলনে যে প্রতিবন্ধকতা ও অগঠনমূলক মনোভাবের পরিচয় দিয়েছে তা ঢাকতে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। ভারতীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ আমার দৃষ্টিতে কিছু দেশের একতরফাভাবে কিয়োটো প্রটোকল পরিত্যাগের ইচ্ছাই সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। আমি মনে করি এখানে আস্থার অভাব রয়েছে এবং ইতিমধ্যেই অপরের ওপর দোষ চাপানোর খেলা শুরু হয়ে গেছে। মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ইমানুয়েল মোরি আমার জনগণকে রক্ষার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র রক্ষায় আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যাতে ভবিষ্যত প্রজন্মের জন্য একত্রে এ পৃথিবী রক্ষা করতে পারি তার জন্য সহযোগিতা চাই। জাপানের পরিবেশ মন্ত্রী সাকিহিতো ওজাওয়া যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্য কয়েকটি দেশের চুক্তিতে পৌঁছাতে না পারাটা উন্নয়নশীল দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা আমি এখনো বুঝে উঠতে পারছি না। ওই দেশগুলোই এখন প্রধান সমস্যা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বিক্ষোভকারীরা সেসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছিল আমি সেসব পড়েছি। একটা স্লোগান ছিল- 'জলবায়ু বদলাবেন না, পদ্ধতি বদলান। ' আমি এ স্লোগানটাই পেশ করছি। আসুন, আমরা জলবায়ু পরিবর্তন না করি। পদ্ধতি পরিবর্তন করি। এভাবে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে শুরু করব। পুঁজিবাদ এমন একটি ধ্বংসাত্মক মডেল যা জীবন শেষ করে দিচ্ছে। অন্য একটি দৃষ্টিকাড়া স্লোগান হল- 'জলবায়ু যদি একটি ব্যাংক হয় তাহলে ইতিমধ্যেই তোমরা তা রক্ষা করেছো।' আমি মনে করি, এটি সত্য। পরিবেশ যদি একটি বড় ধরণের পুঁজিবাদি ব্যাংক হয়, তাহলে আপনারা, ধনী সরকাররা ইতিমধ্যেই তা করেছেন। নাউরুর প্রেসিডেন্ট মারকুস স্টিফেন নাউরু একটিমাত্র দ্বীপ নিয়ে রাষ্ট্র যার আয়তন মাত্র ২১ বর্গ কিমি (৮ বর্গ মাইল)। আমাদের এ দ্বীপ আর কত মোকাবেলা করবে? প্রশান্ত মহাসহাগর আমাদের চারপাশে ঘিরে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপা