ব্যাংকক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে শুক্রবার ৭ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এই রিপার্ট করেছে। হামলার জন্য জাতিগত কারেন বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
কাইন রাজ্যের ফাপোন শহরে বুধবার নববর্ষ উদযাপনের সময় ওই বোমা বিস্ফোরণ হয়। কারেন অধুষ্যিত এ শহরটি মিয়ানমারের রজধানী ইয়াঙ্গুন থেকে ১৯০ কিলোমিটার উত্তরপূর্বে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা বলেছে, কেএনইউ (কারেন ন্যাশনাল ইউনিয়ন) ওই টাইম বোমা পেতেছিল বলে জানা গেছে।
তবে হামলার জন্য কেএনইউ দায়ী এর কোনও প্রমাণ বা বিস্তারিত তথ্য কোনও প্রতিবেদনেই দেওয়া হয়নি।
মিয়ানমারে মার্কেট, বৌদ্ধ মন্দিরসহ সরকারি বিভিন্ন এলাকায় ছোটখাট বোমা সিস্ফোরণ ঘটে থাকে প্রায়ই। এর জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকার কেএনইউ গেরিলাদের দায়ী করে থাকে।
জাতিগত কারেন বিদ্রোহীরা মিয়ানমারে বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের দাবিতে দীর্ঘদিন থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ ঘ.
bdnews24