২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু চুক্তির আশা ছাড়েনি চীন

জলবায়ু সম্মেলনে জোরালো একটি চুক্তির আশা ছাড়েনি চীন। চীনের জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু সম্মেলনে জোরালো একটি চুক্তির আশা ছাড়েনি চীন। চীনের জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত বৃহস্পতিবার একথা বলেছেন। জলবায়ু চুক্তি নিয়ে অন্যান প্রতিনিধিদের মন্তব্য প্রত্যাখ্যান করে রাষ্ট্রদূত ইউ কিংগাতি রয়টার্সকে বলেন, " এ সমস্ত গুজন কোথা থেকে আসে আমি জানি না। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি যে চীনের প্রতিনিধিরা আশা নিয়েই কোপেনহেগেনে এসেছে। তারা আশা ছাড়েনি।" এর আগে চীনা এক কর্মকর্তা বলেছিলেন, কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু আলোচনা থেকে বাধ্যবাধকতামূলক কোনো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চলমান এ আলোচনায় বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জড়ো হয়েছেন। এ আলোচনা থেকে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে শুক্রবার নতুন একটি চুক্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই চীনা কর্মকর্তা রয়টার্সকে জানান, চীন চাচ্ছে এ বিষয়ে কোনো না কোনো ধরনের রাজনৈতিক ঘোষণা আসুক। তবে ঘোষণাটি ঠিক কেমন হওয়া হওয়া উচিত তা পরিষ্কার করে বলেননি তিনি। কর্মকর্তাটি আরও জানান, চুক্তির বিষয়ে অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় আলোচনা চলছে। তবে চীনের জন্য মূল বিষয় হচ্ছে কীভাবে তা করা হয় সে বিষয়টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ ঘ.