তেহরান, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান বুধবার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে দেশে-বিদেশে শত্র"দের প্রতি আপোসহীন মনোভাবের ইঙ্গিত দেওয়ায় পশ্চিমা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান সেজিল-২ নামের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।
ইরানের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবি ক্ষুন্ন করেছে এবং পশ্চিমা বিশ্ব এ পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বে সঙ্গে বিবেচনা করছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে ইরানের ওপর পরমাণু কর্মসূচি চালানোর জন্য যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা আরও কঠোর হবে।
কোপেনহেগেনে ব্রাউন বলেন, "ইরানের এ পদক্ষেপ আন্তর্জাতিক স
bdnews24