২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন সু চি

মিয়ানমারের জান্তা সরকার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে তার দলের নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে বুধবার অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যেতে দেয়। দলের একজন শীর্ষ নেতা বলেছেন, সু চির সঙ্গে সাক্ষাতে তাদের মধ্যে দলের নেতৃত্বে পরিবর্তন আনার ব্যাপারে মতৈক্য হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ইয়াঙ্গুন, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের জান্তা সরকার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে তার দলের নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে বুধবার অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যেতে দেয়। দলের একজন শীর্ষ নেতা বলেছেন, সু চির সঙ্গে সাক্ষাতে তাদের মধ্যে দলের নেতৃত্বে পরিবর্তন আনার ব্যাপারে মতৈক্য হয়। সু চি গত ১১ নভেম্বর জান্তাকে লেখা এক চিঠিতে দলের তিন প্রবীণ নেতার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়ার পাশাপাশি সামরিক সরকারের শীর্ষ নেতা জেনারেল থান শ-য়ের সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানান। সু চি আরও বলেন, তিনি তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) একটি পূর্ণাঙ্গ অধিবেশনও করতে চান। সু চি গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই অন্তরীণ অবস্থায় কাটিয়েছেন এবং ওয়াশিংটনের চাপ সত্ত্বেও আগামী বছরের নির্বাচনের আগে গৃহবন্দিত্ব থেকে তিনি মুক্তি পাবেন কি না সে ব্যাপারে সন্দেহ রয়েছে অধিকার আন্দোলনের গোষ্ঠীগুলোর। সামরিক সরকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ দক্ষিণ এশিয়ার নেতাদের কথা দিয়েছেন যে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তারা সা