২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোর রানা মুম্বাই হামলার কথা জানত: যুক্তরাষ্ট্র

পাকিস্তানে জন্মগ্রহণকারী শিকাগোর ব্যবসায়ী তাহাউর রানা মুম্বাইয়ে হামলার পরিকল্পনা আগে থেকেই জানত এবং সে অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে ভারতে হামলার সম্ভাব্য অন্যান্য টার্গেট নিয়ে আলোচনাও করেছিল। মার্কিন কৌঁসুলিরা সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

শিকাগো, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানে জন্মগ্রহণকারী শিকাগোর ব্যবসায়ী তাহাউর রানা মুম্বাইয়ে হামলার পরিকল্পনা আগে থেকেই জানত এবং সে অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে ভারতে হামলার সম্ভাব্য অন্যান্য টার্গেট নিয়ে আলোচনাও করেছিল। মার্কিন কৌঁসুলিরা সোমবার একথা জানিয়েছে। ভ্রমণ রেকর্ডে দেখা গেছে তাহাউর রহমান রানার কানাডীয় নাগরিক। তার মুক্তির বিরোধিতা করে সরকার পক্ষের কৌঁসুলিরা মুম্বাই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলি ও রানার মধ্যকার কথোপকথনের রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কর্তৃপক্ষ এ বছরের শুরু দিকে রানা ও হেডলির ওই কথোপকথন রেকর্ড করে। ৭ সেপ্টেম্বর কথোপকথন রেকর্ড করা হয়। এ সময় তারা দুবাইয়ে মুম্বাই হামলার ঠিক একদিন আগে রানার সঙ্গে "পাশা" নামের এক লোকের সঙ্গে বৈঠক নিয়ে আলাপ করে বলে কৌঁসুলিরা জানিয়েছেন। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হয়। এতে ১৬৬ জন নিহত হয়। আদালতের নথিতে বলা হয়েছে, ওই আলোচনায় হেডলিকে মুম্বাই হামলার সমন্বয়ককে তার অভিবাদন জানাতে বলে রানা। কৌসুলিরা বলেছেন, "রানা আগে থেকেই হামলার কথা জানতো এবং হামলা চালানোর পর হামলাকারীদের তার অভিবাদন ও অভিনন্দন জানায়।" তারা আরও জানায়, ট্রাভেল রেকর্ড অনুযায়ী, রানা মুম্বাই হামলার আগের দিন দুবাই ছিল বলেও জানা গেছে। এর আগে মুম্বাই হামলায় সহযোগিতা করার জন্য মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে অভিযুক্ত করা হয়। হেডলি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কার-ই- তৈয়্যবাসহ আরও কয়েকটি জঙ্গি সংগঠনের হয়ে মুম্বাই সফর করে। এ সময় সে হামলা স্থলসহ বেশ কয়েকটি স্থানের ছবি ও ভিডিও চিত্র ধারন করে। এছাড়াও হেডলি এ সফরের সময় রানার ট্রাভেল ও ইমিগ্রেশন ব্যবসাকে ব্যবহার করেছে। হেডলি এবং রানা দুজনই ডেনিশ পত্রিকায় হামলা পরিকল্পনায় সহায়তা করার জন্য অভিযুক্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩০ ঘ.