২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা পাঠানো কঠিনতম সিদ্ধান্ত: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার সিবিএস টেলিভিশনেরএকটি অনুষ্ঠানে বলেছেন, আফগানিস্তানে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্তটি ছিল তার প্রেসিডেন্সির সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার সিবিএস টেলিভিশনেরএকটি অনুষ্ঠানে বলেছেন, আফগানিস্তানে বাড়তি ৩০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্তটি ছিল তার প্রেসিডেন্সির সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সেনাদের কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ৪০ হাজার অতিরিক্ত সেনা চেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মোট ৬ হাজার ৮০০ অতিরিক্ত সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে। ওবামা এও বলেন, তিনি পরিষ্থিতি অনুযায়ী তার নতুন আফগান নীতির পরিবর্তন ঘটাতে পারেন। তিনি বলেন, "যে পন্থা নেওয়া হয়েছে তা কাজ না করলে আমরা পন্থা বদলাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.