ভারত, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত পূর্ব উপকূলে পরমাণু অস্ত্র বহনকারী 'ধনুষ' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রোববার। এক প্রতিরক্ষা কর্মকর্তা একথা বলেছেন।
উড়িষ্যার চাঁদিপুরে ভারতীয় সময় সকাল সাড়ে এগারোটায় বঙ্গোপসাগরে নৌজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র টি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষাস্থলের পরিচালক এস পি দাস রয়টার্সকে একথা জানান।
ভূমি থেকে ভূমিতে শত্র"পক্ষের বিমানে আঘাত হানতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন একযোগে এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন করেছে।
৫০০ কেজি ওজন বহন সক্ষম ধনুষ ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার রেঞ্জের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারবে।
২০০০ সালে প্রথম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন করা হয়েছিল। কিন্তু সে সময় সাফল্য পাওয়া যায়নি। তবে ২০০৭ সালের ৩০ মার্চ সর্বপ্রথম ধনুষ সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24