২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চর্বিযুক্ত খাবারে ওজন বাড়ার ভয় নেই

স্বাস্থ্যসম্মত ওজন রক্ষা করতে হলে চর্বিযুক্ত খাবার খাওয়া নিয়ে মন খারাপ করার কিছু নেই। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাস্থ্যসম্মত ওজন রক্ষা করতে হলে চর্বিযুক্ত খাবার খাওয়া নিয়ে মন খারাপ করার কিছু নেই। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। খাবারের চর্বি থেকে একজন প্রোটিন ও কার্বহাউড্রেডের বিপরীতে যেটুকু ক্যালোরি পায় তার সঙ্গে পরবর্তীতে আরও বেশি ওজন বেড়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। আর কি ধরনের চর্বি তারা খেয়েছে সেটিও কোনও ব্যাপার নয়। ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেটাবোলিক সায়েন্স ইন্সটিটিউটের এডেনব্র"কস হাসপাতালের ডাক্তার নীতা ফোরোহি একথা বলেছেন। রয়টার্সের স্বাস্থ্য বিভাগে ই-মেইলে ফোরোহি বলেন, শুধুমাত্র চর্বিযুক্ত খাবার খাওয়াকে ওজন বাড়ার একমাত্র কারণ ধরে না নিয়ে বরং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা, সুষম স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার চেষ্টা করাটা বেশি গুরুত্বপুর্ণ। ফোরোহি ও তার সহকর্মীরা লিখেছেন, খাবারে চর্বির কারণে মুটিয়ে যাওয়া এবং ওজন বাড়ার বিষয়টি এখনও বিতর্কিত। গড়ে চর্বিযুক্ত খাদ্য গ্রহণ থেকে আসে মোট ক্যালোরির ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ। এতে গড়ে বছরে মানুষের ওজন বাড়ে একপাউন্ডের প্রায় এক চতুর্থাংশ। কিন্তু আরও কয়েকটি বিষয় বিশ্লেষণ করে মানুষের চর্বিযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে ফোরোহি বলেন, এ গবেষণা থেকে এমনটি ভাবা উচিত হবে না যে, মানুষ যত চর্বিযুক্ত খাবার খেতে চায় ততই তা খেতে পারবে। কারণ চর্বিযুক্ত খাবারের কুফল এবং হৃদরোগের ভুরি ভুরি উদাহরণ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৩ ঘ.