২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতজুড়ে আরও পৃথক রাজ্যের দাবি জোরদার

ভারত সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর দেশজুড়ে অন্যান্য অংশেও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরদার হয়েছে। ফলে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস পার্টি নেতৃত্বাধীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর দেশজুড়ে অন্যান্য অংশেও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরদার হয়েছে। ফলে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস পার্টি নেতৃত্বাধীন সরকার। তেলেঙ্গানা রাজ্যের দাবিতে এক সপ্তাহের সহিংস প্রতিবাদের পর সরকার বৃহস্পতিবার আকস্মিক এক ঘোষণায় বলেছে, তারা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। সরকারের এ ঘোষণার পর পশ্চিমবঙ্গে গুর্খা, জাতিগত নেপালিরা শুক্রবার থেকে আলাদা রাজ্যের দাবি জানিয়েছে। অন্যান্য গ্র"পগুলোও আলাদা রাজ্যের দাবি জানাচ্ছে। ১৯৪৭ সাল থেকেই ভারতকে এক ফেডারেল সিস্টেমের আওতায় ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীকে ঐকবদ্ধ রাখা এবং রাজধানী দিল্লির সঙ্গে অন্যান্য রাজ্যগুলোর সম্পর্ক ঠিক রাখার চ্যালেঞ্জ মোকবেলা করে আসতে হচ্ছে। এখন জাতিগত এবং আঞ্চলিক দলগুলোর নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো দাবিগুলো কেবলই অর্থনৈতিক সংস্কারের গতি শ্লথ করে দেবে বলেই মনে করা হচ্ছে। ১৯৪৬ সাল থেকে পৃথক তেলেগুভাষী রাজ্যের দাবিতে আন্দোলন চলে আসছিল অন্ধ্রপ্রদেশে। হায়দ্রাবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সহিংস বিক্ষোভে ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়ার পর সরকার আলাদা তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশেই থাকবে নাকি নতুন রাজ্যে স্থানান্তরিত হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম সাংবাদিকদের বলেছেন, তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। কংগ্রেস নেতারা বলেছেন, সরকার তেলেঙ্গানার মানুষদের আলাদা রাজ্য প্রতিষ্ঠার সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে চায়। তেলেঙ্গানার মানুষ এবং অন্ধ্র প্রদেশের মানুষ একই তেলেগু ভাষায় কথা বললেও তাদের মধ্যে সংস্কৃতিগত কিছু পার্থক্য আছে। এ পার্থক্যই শুধু নয় পৃথক রাজ্যের দাবি রাজনৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে অনেকদিন ধরেই। ১৯৬৫ সাল থেকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনরত অন্তত ৩০০ মানুষ নিহত হয়। অবশেষে ছয় দশক পেরোনোর পর এ দাবি মেনেছে ভারত সরকার। অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন কংগ্রেস দল মোটের ওপর পৃথক রাষ্ট্রের দাবি সমর্থন না করলেও ভারতের প্রধান বিরোধীদল বিজেপি এ দাবির পক্ষে মত দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.