২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর জলবায়ু লক্ষ্যমাত্রার পক্ষে ১শ'র বেশি দেশ

কোপেনহেগেনের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ১৯২ টি দেশের অর্ধেকেরও বেশি দেশ বিশ্ব উষ্ণায়ন কমাতে কঠোর লক্ষ্যমাত্রার পক্ষে মত দিয়েছে। ছোট দ্বীপদেশগুলোর গ্র"প সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোপেনহেগেনের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ১৯২ টি দেশের অর্ধেকেরও বেশি দেশ বিশ্ব উষ্ণায়ন কমাতে কঠোর লক্ষ্যমাত্রার পক্ষে মত দিয়েছে। ছোট দ্বীপদেশগুলোর গ্র"প সোমবার একথা জানিয়েছে। ধনী দেশগুলোর তুলনায় স্বল্পোন্নত দেশগুলোই কঠোর লক্ষ্যামাত্রা সমর্থন করেছে বেশি। বিশেষ করে আফ্রিকা এবং ছোট্ট দ্বীপদেশগুলো সবই বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৫ সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যামাত্রা সমর্থন করেছে। এ লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে ধনী দেশগুলোকে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০২০ সালের মধ্যে অন্ততপক্ষে ৪৫ শতাংশ কমানোর প্রয়োজন পড়বে। ছোট দ্বীপদেশগুলোর ৪৩-সদস্য জোট (এওএসআইএস) এর প্রধান দেশিমা উইলিয়ামস বলেছেন, ১০০ টিরও বেশি দেশ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। কোপেনহেগেনে যে কোনও জলবায়ু চুক্তিই সর্বসম্মতভাবে গৃহীত হতে হবে। কিন্তু ধনী দেশগুলোর গ্রিনহাউজ গ্যাস নির্গমন বেশিমাত্রায় কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে প্রস্তাবিত সাহায্যের পরিমাণের বিষয়টি সম্মেলনে চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে আছে। উন্নয়নশীল দেশগুলোসহ উদীয়মান অর্থনীতির দেশগুলো, যেমন: চীন ও ভারত বিশ্ব ঊষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা সমর্থন করেছে। তাপমাত্রা ইতোমধ্যেই ০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং তা আরও বাড়ার পথে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৬ ঘ.