শিকাগো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত মার্কিন নাগরিক ডেভিড হেডলি বুধবার দোষ অস্বীকার করেছেন। মুম্বাইয়ের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।
হেডলি (৪৯) মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানি সংগঠন লস্কর-ই- তৈয়্যবার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও ড্যানিশ একটি সংবাদপত্রে হামলার পরিকল্পনায়ও হেডলিকে অভিযুক্ত করা হয়েছে। ড্যানিশ ওই সংবাদপত্রটি ২০০৫ সালে হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গকার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে।
সাংবাদিকদের সঙ্গে তার মামলাটি নিয়ে আলোচনা না করার জন্য নিজের আইনজীবীকে অনুরোধ করেছেন হেডলি। তবে হেডলি তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এটর্নি জন থেইস বলেন, "পরবর্তী কয়েক সপ্তাহ ও কয়েকমাস আমরা প্রমাণাদি পর্যালোচনা করে দেখব। অভিযোগ নিয়ে আলোচনা না করার ব্যাপারে আমাদের মক্কেলের অনুরোধ আমরা মেনে চলব।"
হেডলির বিরুদ্ধে মুম্বাইয়ে বোমা হামলার পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ আছে। এ অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৯ ঘ.
bdnews24