হায়দ্রাবাদ, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের অন্ধ্রপ্রদেশে বুধবার আলাদা রাষ্ট্রের দাবিতে সহিংস ছাত্রবিক্ষোভে অচল হয়ে পড়েছে প্রধান নগরী হায়দ্রাবাদ।
বিক্ষোভে বন্ধ হয়ে গেছে হয়দ্রাবাদের ব্যবসা বাণিজ্য। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষুদ্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। পুলিশ কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
বিক্ষোভকারীরা তেলেগু অঞ্চলসহ হায়দ্রাবাদকে একটি আলাদা রাষ্ট্র ঘোষণার দাবিতে স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর এনডিটিভিকে বলেন, আমি আগে কখনও বিশ্ববিদ্যালয়কে এরকম দূর্গের মতো হয়ে উঠতে দেখিনি। সহিংস বিক্ষোভের কারণে বিনিয়োগকারীরা আতঙ্কে ভুগতে পারে বরে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে রোসাইয়া।
১৯৫৬ সাল থেকে মাঝে মধ্যেই জোরাল হয়েছে তেলেগু রাষ্ট্রের দাবি।
১৯৬৯ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে ব্যাপক সহিংসতায় ৩০০রও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির ভাগই ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.
bdnews24