কাবুল, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে সফলতার জন্য যা প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়তি সেনারা তা দিতেই সেখানে যাচ্ছে। আফগানিস্তান সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার মার্কিন কমান্ডারের সঙ্গে সাক্ষাতের পর একথা বলেছেন।
আরও ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণার পর এটাই যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো নেতার আফগানিস্তান সফর। কাবুল বিমান্দর চত্বরে ন্যাটো সেনাদের জন্য নির্মিত মার্কিন নেতৃত্বাধীন সদরদপ্তর পরিদর্শন করেনে গেটস।
ন্যাটো মিত্রদের মধ্যে কমান্ডের ভিন্নতা রোধে কেন্দ্রীয় একটি কমান্ডিং সিস্টেম গড়ে তোলার জন্য মার্কিন কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের নেতৃত্বে এ নতুন সদরদপ্তরটি নির্মাণ করা হচ্ছে।
সাবেক একটি শরীরচর্চা কেন্দ্রে গড়ে ওঠা এ কেন্দ্র পরিদর্শনে গিয়ে গেটস বলেন, " নতুন কমান্ড কাঠামো এবং নতুন করে সেনা পাঠানোর প্রতিশ্র"তি আমাদের জন্য নতুন নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে।"
তিনি আরও বলেন, "বাড়তি সেনার প্রতিটি বাহিনীই এখানে একযোগে যুদ্ধ সফল হতে আসছে।"
মঙ্গলবার গেটস আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আফগান প্রেসিডেন্টকে মার্কিন সেনারা আচমকা আফগানিস্তান ছেড়ে যাবে না বলে প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪২ ঘ.
bdnews24