ওয়াশিংটন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়দাকে হারাতে হলে দলটির নেতা ওসামা বিন লাদেনকে হত্যা কিংবা গ্রেপ্তারের বিকল্প নেই। এ কথা বলেছেন আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল।
সিনেট কমিটির সঙ্গে সাক্ষাৎকারের আগে তিনি মঙ্গলবার মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশে বলেন, "লাদেনকে হত্যা বা গ্রেপ্তারের আগে আমরা আল কায়েদাকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারবো বলে আমার মনে হয় না।"
তবে লাদেনের মৃত্যু কিংবা গ্রেপ্তার আল কায়েদা নেটওয়ার্ক একেআরেই ভেঙে দেবে না বলেও হুঁশিয়ার করেছেন ম্যাকক্রিস্টাল।
তিনি মনে করেন, বিন লাদেনের অস্তিত্ব বিশ্বজুড়ে চরমপন্থীদের উস্কে দিচ্ছে।
"লাদেন একটি প্রতীক হিসেবে রয়েছেন বলে আমার মনে হয়। যার অস্তিত্ব বিশ্বজুড়ে আল কায়েদার বি
bdnews24