কাবুল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন সেনারা আচমকা আফগানদের ছেড়ে যাবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার আফগানিস্তান সফরকালে এ আশ্বাস দিয়েছেন।
তাছাড়া, ২০১১ সালে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা থাকলেও তা হতে কয়েক বছর লেগে যেতে পারে বলেও জানান গেটস। আফগান সেনাদের প্রশিক্ষণ দিতে এ সময় ব্যয় হতে পারে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "প্রেসিডেন্ট ওবামা এবং আমি বারবারই বলে আসছি আমাদের সরকার এ দেশ এবং এ অঞ্চলের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না।"
তিনি বলেন, "আফগান বাহিনী নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট বড় এবং শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থেকে লড়ে যাব।"
গেটস আরও বলেন, ২০১১ সালের জুলাইয়ে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে শর্তের ভিত্তিতে এবং ধীরে ধীরে। এ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।
আফগানদেরকে আচমকা ছেড়ে না যাওয়ার এ আশ্বাস দেওয়ার পাশাপাশি কারজাই সরকারের দুর্নীতি প্রসঙ্গেও অনেকটা শিথিল অবস্থান নেন গেটস। আফগানিস্তানে সাহায্য সরবরাহ ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক স
bdnews24