২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-ভারত পরমাণু সহযোগিতা চুক্তি সই

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার মস্কো সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকে বেসামরিক পরমাণু জ্বালানি সহযোগিতা বাড়াতে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মস্কো, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার মস্কো সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকে বেসামরিক পরমাণু জ্বালানি সহযোগিতা বাড়াতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ চুক্তিবলে ভারতে রাশিয়ার পরমাণু জ্বালানি রপ্তানি আরও বাড়বে এবং ভারতে আরও বেশি রাশিয়া নির্মিত পরমাণু চুল্লি স্থাপনের দ্বার খুলে যাবে। বৈঠকে দুপক্ষই এ আশা প্রকাশ করেছে। ক্রেমলিনের প্রেস কনফারেন্সে সিং বলেন, "আজ আমরা এমন একটি চুক্তি সই করেছি যার বদৌলতে গবেষণা ও উন্নয়ন খাতে পরমাণু চুল্লি সরবরাহসহ সবক্ষেত্রে দুদেশের পরমাণু জ্বালানি সহযোগিতা আরও বাড়বে।" রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাতোমের প্রধান সের্গেই কিরিয়েনকো বলেন, রাশিয়া ভারতে কয়েকটি পরমাণু পাওয়ার বিদ্যুৎ চুল্লি নির্মাণ করবে। ওদিকে, মেদভেদেভ বলেন, ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতা খুবই বড় ব্যাপার এবং এর ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ ঘ.