২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জলবায়ু সম্মেলনের বিভিন্ন দিক

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সোমবার শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলনে ১৯২টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

বিবিসি অবলম্বনে লিখেছেন ফাহমিদা ফারজানা ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সোমবার শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলনে ১৯২টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। ২০১২ সালে কিয়োটো সনদের মেয়াদ শেষের আগে কোপেনহেগের এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমানোর বিষয়ে দেশগুলো একমত হতে পারে কিনা, তার দিকেই চেয়ে থাকবে বিশ্ববাসী। কোপেনহেগেন সম্মেলন ইতিহাস গড়ার সুযোগ- এ মন্তব্য করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'সঠিক পদক্ষেপ' নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ৫৬টি দেশের সংবাদপত্র রোববার একটি যৌথ সম্পাদকীয় প্রকাশ করেছে। সম্মেলনে কী হতে পারে, তা নিয়ে আলোকপাত করা হলো- কোপেনহেগেন সম্মেলন কেন? বিশ্বের অধিকাংশ দেশের সরকারই এখন স্বীকার করছে, জলবায়ু পরিবর্তন মানবজাতি এবং প্রকৃতির জন্য হুমকি। শুধু ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)'র গবেষণা নয় বরং বহু আগে থেকে বৈজ্ঞানিক প্রতিবেদনগুলো উষ্ণতা বৃদ্ধির প্রভাবের বিষয়টি বলে আসছে। দুই বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জলবায়ু বিষয়ক জাতিসংঘ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের বিষয়ে নতুন একটি চুক্তি নিয়ে কাজ করতে একমত হন। এর ধারাবাহিকতায় কোপেনহেগেন সম্মেলন। সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন প্রতিনিধিরা আশা করছেন, নতুন এ চুক্তির আলোকে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সম্মেলনটি শেষ হবে। জলবায়ু নিয়ে পঞ্চদশ এ বিশ্ব সম্মেলন ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) সামিট বা সিওপি১৫ নামে পরিচিত। সম্মেলনে যা হতে পারে এ সম্মেলন থেকে চারটি ফলাফল বেরিয়ে আসা সম্ভব। প্রথমত, অংশগ্রহণকারী সবার সমঝোতায় একটি চুক্তি; দ্বিতীয়ত, প্রাথমিক সমঝোতা, যার ভিত্তিতে আগামী দিনগুলোতে আরো আলোচনা চলতে থাকবে; তৃতীয়ত, আলোচনা ২০১০ সাল পর্যন্ত মুলতবি; চতুর্থত ব্যর্থ আলোচনা। সম্মেলনে অংশগ্রহণকারী সবগুলো দেশই বলছে, তারা একটি চুক্তি চায় এবং অনেকের মতে, ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার আগেই এ চুক্তিতে প্রয়োজনীয় উপাদানগুলো থাকা উচিত। তবে শেষ পর্যন্ত এক সিদ্ধান্তে সবাই একমত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নতুন চুক্তি কেন প্রয়োজন? ১৯৯২ সালে রিও দি জেনিরোর ধরিত্রী সম্মেলনে গঠিত হয় ইউএনএফসিসিসি। এর উদ্যোগে ১৯৯৭ সালে গৃহীত হয় কিয়োটো সনদ। এ সনদে শিল্পোন্নত দেশগুলোর জন্য গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা বেঁধে দেওয়া হয়। আগামী ২০১২ সালে এর মেয়াদ শেষ হচ্ছে। তবে এসব চুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রীন হাউস গ্যাস নির্গমনের মাত্রা কমাতে সক্ষম হয়নি। বিভিন্ন দেশের সরকার কিয়োটো চুক্তির চেয়ে আরো বিস্তৃত এবং অত্যাধুনিক একটি চুক্তি করতে চায়। নতুন চুক্তিতে কী আশা করা হচ্ছে? কার্বন নির্গমন কমাতে শিল্পোন্নত দেশগুলো একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। এ অঙ্গীকার পূরণের সময়সীমা হলো ২০২০ সাল। অবশ্য বেশ কয়েকটি দেশ এ সময়টা ২০৫০ সাল পর্যন্ত নির্ধারণ করতে চাচ্ছে। অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং নিউজিল্যান্ড ইতিমধ্যে বলেছে, তারা ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমন কমাতে প্রস্তুত রয়েছে। আর উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নির্গমন কমাতে বলা হতে পারে। গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে শিল্পোন্নত দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির মতো বিভিন্ন বিষয়ে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নয়নশীল দেশগুলো সহায়তার জন্য ধনী দেশগুলোর দিকে তাকিয়ে। তারা বলছে, কার্বন নির্গমন বেশি করার মাধ্যমে শিল্পোন্নত দেশগুলোই সমস্যা সৃষ্টি করেছে। তাই তাদের মূল্য দিতে হবে। এর জন্য কত খরচ হবে? সাধারণত জ্বালানির সবচেয়ে সস্তা উৎস হলো জীবাশ্ম জ্বালানি। গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর প্রধান উপায় হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করা। 'ভয়াবহ' জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করার জন্য দ্রুত তা বন্ধ করতে কত খরচ হবে সে বিষয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির হিসেব মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকে খাপ খাওয়াতে প্রতি বছর ১০ হাজার কোটিরও বেশি ডলার প্রয়োজন। কেন জলবায়ু পরিবর্তন ঘটছে? সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কারণগুলোর ৯০ শতাংশই মানবসৃষ্ট। এর প্রধান কারণ হলো কয়লা, তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এগুলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এতে করে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় যা বেশি পরিমাণে সূর্য রশ্মি শোষণ করে এবং ভূপৃষ্ঠ উষ্ণ করে ফেলে। এর প্রাথমিক ফলাফল হলো সারা বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এতে অবশ্য বৃষ্টি