২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সরকারের জনসমর্থন কমেছে

জাপান সরকারের জনসমর্থন ৬০ শতাংশের নীচে নেমে এসেছে। সেপ্টেম্বরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সোমবারের একটি জরিপে এই প্রথম জনসমর্থনের এ নিুগতি দেখা গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

টোকিও, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------- জাপান সরকারের জনসমর্থন ৬০ শতাংশের নীচে নেমে এসেছে। সেপ্টেম্বরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সোমবারের একটি জরিপে এই প্রথম জনসমর্থনের এ নিুগতি দেখা গেল। আগস্টের নির্বাচনে জাপানে দীর্ঘদিনের লিবারেল ডেমোক্র্যাটদের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে ইউকিয়ো হাতোয়ামার ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান। নির্বাচনের পরপর সরকারের জনসমর্থন ছিল ৭০ শতাংশেরও বেশি। কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী হাতোয়ামা সরকারের জনসমর্থন কমে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে। গত মাসের জরিপের তুলনায় এ হার ৪ পয়েন্ট কম। জাপানের ইউমিউরি পত্রিকার জরিপে এমনটি দেখা গেছে। দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ইস্যু সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান সরকার। কিন্তু দুক্ষেত্রেই ক্ষমতাসীন জোটের ছোট্ট শরিক দলের কাছ থেকে কঠোর দাবিদাওয়া বাস্তবায়নের হুমকির সম্মুখীন হচ্ছে সরকার। দাবি না মানলে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে দলটি। জাপানে অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে অনেক বেশি তহবিল ব্যয় দাবি করেছে স্যোশাল ডেমোক্র্যাট পার্টি। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ইস্যুর ক্ষেত্রে দলটি ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে অটল রয়েছে। হাতোয়ামা সরকারের বিপক্ষে মত দিয়েছেন যারা তাদের ২৭ শতাংশই বলেছেন, হাতোয়ামার নেতৃত্বে ঘাটতি আছে। এ সংখ্যা আগের জরিপের চেয়ে ১৩ পয়েন্ট বেশি। তাছাড়া, রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি নিয়ে হাতোয়ামা যে ব্যাখ্যা দিয়েছেন তাতেও অনেকে সন্তুষ্ট নন। এটিও তার জনসমর্থন কমিয়েছে বলে জানিয়েছে ইউমিউরি পত্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ ঘ.