২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া মিশনে দক্ষিণ কোরিয়ায় মার্কিন দূত

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে রোববার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওয়ার্থ। পিয়ংইয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরানোই তার মিশনের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

দক্ষিণ কোরিয়া, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে রোববার দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওয়ার্থ। পিয়ংইয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরানোই তার মিশনের লক্ষ্য। মঙ্গলবার তিনদিনের সফরে প্রথম উত্তর কোরিয়া যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দূত বোসওয়ার্থ। সেখানে তিনি নেতা কিম জং ইল বাদে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। উত্তর কোরিয়া শিগগিরি ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কেউ কেউ এ ব্যাপারে তেমন কোনও অগ্রগতি আশা করছেন না। সোমবার দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের পর বোসওয়ার্থ মার্কিন সামরিক বিমানে করে পিয়ংইয়ং যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ ঘ.