২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০টি নতুন প্ল্যান্টের অগ্রগতি আইএইএ'কে জানাবে ইরান

১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট চালুর মাত্র ছয়মাস আগে এর অগ্রগতি জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)কে জানাবে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

তেহরান, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট চালুর মাত্র ছয়মাস আগে এর অগ্রগতি জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)কে জানাবে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। গত সপ্তাহে আইএইএ ইরানের গোপন ইউরেনিয়াম প্ল্যান্টের জন্য ভর্ৎসনা করে প্রস্তাবনা পাসের পর তেহরান এর প্রতিবাদ জানিয়ে নতুন আরও ১০ টি পরমাণু স্থাপনা চালুর ঘোষণা দেয়। আইএইএ ইউরেনিয়াম-সমৃদ্ধকরণ সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ করতে ইরানকে আহ্বান জানালেও ইরানের একজন ঊর্ধ্বতন কূটনীতিক বলেছেন, ইরান আইএইএ'র সঙ্গে সহযোগিতা করবে না। ইরানের রাষ্ট্রীয় ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে। ইরানি কূটনীতিক আবুলফজল জোহারভান্দ ইরনা বার্তা সংস্থায় বলেন, সেন্ট্রিফিউজ বসানোর পর এবং তাতে গ্যাস ভরার ১৮০ দিন আগে আমাদের উচিত আইএইএ কে তা জানানো। আমাদের সুরক্ষাব্যবস্থার কর্মকাঠামোর আওতায়ই আমরা এ পদক্ষেপ নেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৮ ঘ.