২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বাড়ানোর বিরোধিতায় পাকিস্তান

আদিবাসী এলাকাগুলোর পাশাপাশি বেলুচিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বাড়ানোর বিরোধিতা করেছে পাকিস্তান। ওয়াশিংটনের ধারণা, ওইসব জায়গায় আফগান তালেবানরা লুকিয়ে আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 10:29 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আদিবাসী এলাকাগুলোর পাশাপাশি বেলুচিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বাড়ানোর বিরোধিতা করেছে পাকিস্তান। ওয়াশিংটনের ধারণা, ওইসব জায়গায় আফগান তালেবানরা লুকিয়ে আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে। চালক বিহীন বিমান থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানে মার্কিন-বিদ্বেষ সৃষ্টি করেছে। পাকিস্তানের আফগান সীমান্তে তালেবান যোদ্ধাদের দমন করাই যুক্তরাষ্ট্রের এ ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য। হোয়াইট হাউস পাকিস্তানে সিআইএ'র ড্রোন হামলা বাড়ানোর কতৃত্ব দিয়েছে। আফগানিস্তানে ওবামার ৩০ হাজার মার্কিন সেনা বাড়ানোর পরিকল্পনার পরিপূরক ব্যবস্থা হিসাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাতপরিচয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা একথা জানিয়েছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বেলুচিস্তানে ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে ইসলামাবাদের সঙ্গে কথা বলছেন। ওই প্রদেশে পাকিস্তান ইতোমধ্যেই প্রাদেশিক স্বায়ত্ত্বশাসনকামী বালুচ বিদ্রোহীদের সহিংস তৎপরতার মুখে আছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত বলেছেন, ড্রোন হামলার ব্যাপারে পাকিস্তান একটি পর্যায় পর্যন্ত সহযোগিতা করতে পারে। তার বেশি নয়। বেলুচিস্তানে ড্রোন হামলা বাড়ানোর বিষয়টি নিয়ে ওয়াশিংটন এবং পাকিস্তানের মধ্যে কোনও আলোচনা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে বাসিত বলেন, এটি কখনওই আমাদের আলোচনায় নেই। আমরা যতদূর জানি এ ব্যাপারে স্পষ্টতই সীমারেখা আছে। এটি আমরা স্পষ্টতই তাদেরকে জানিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৫ ঘ.