২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন পাকিস্তানে আছে বলে মনে করি না: গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন তার দেশে আছে বলে তিনি মনে করেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

লন্ডন, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন তার দেশে আছে বলে তিনি মনে করেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় গিলানি ওই মস্তব্য করেন। একইসঙ্গে গিলানি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা বাড়ানোর পরিকল্পনা আরও স্পষ্ট করে জানানোর আহ্বান জানান। ব্রাউন গত সপ্তাহে পাকিস্তানকে আল কায়েদা দমন এবং লাদেনকে খুঁজে বের করতে আরও বেশিকিছু করার আহ্বান জানান। লাদেনকে খুঁজে বের করার চেষ্টা সম্পর্কে গিলানিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আপনারা যে তথ্য দিচ্ছেন তা নির্ভুল কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। কারণ ওসামা বিন লাদেন পাকিস্তানে আছে বলে আমি মনে করি না।" অন্যদিকে, আফগানিস্তানে প্রেসিডেন্ট ওবামার সেনা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে গিলানি বলেন, ওবামা আফগান পরিকল্পনা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু পাকিস্তান এখনও এ পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩১ ঘ.