২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনার নির্মাণ নিষিদ্ধের নিন্দায় যুক্তরাজ্যের ধর্মীয় নেতারা

সুইজারল্যান্ডে গণভোটের পর নতুন মিনার নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনও এর নিন্দা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জেনেভা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডে গণভোটের পর নতুন মিনার নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনও এর নিন্দা জানান। সোমবার এক বিবৃতিতে লিভিংস্টোন বলেন, সুইজারল্যান্ডে মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা কেবল মুসলমানদের ওপরই আক্রমণ নয়, তা সমাজের মৌলিক স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ। রোববার সুইজারল্যান্ডে মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয় জনগণ। গণভোটের এ ফলাফলে দেশটির নিরপেক্ষ সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সুইস বার্তা সংস্থা এটিএস ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, দেশব্যাপী গণভোটে ৫৭.৫ শতাংশ ভোটার ও দেশের ২৬টি ক্যান্টনের মধ্যে চারটি ছাড়া সবকয়টি ভোট দিয়েছে প্রস্তাবের পক্ষে । সুইজারল্যান্ডের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল সুইস পিপলস পার্টি (এসভিপি)এ গণভোটের প্রস্তাব করেছিল। দেশের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা এবং পরমত সহিষ্ণুতার দীর্ঘ ঐতিহ্যের বিরোধী হবে বিবেচনা করে সুইস সরকার ও পার্লামেন্ট মিনার নির্মাণ বন্ধের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সরকার বলেছিল, ওই নিষেধাজ্ঞা "উগ্রবাদিদের স্বার্থই কেবল রক্ষা করবে।" কিন্তু গণভোটের পর সরকার জানায়, জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন মিনার নির্মাণের অনুমতি আর দেওয়া হবে না। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের মহাসচিব ড. আব্দুল বারি উদ্বেগ প্রকাশ করেন। ইউরোপীয় নগরীগুলোতে মসজিদ এবং মিনার ইউরোপে ইসলামের স্বকীয় স্বরূপ ও ভাবগাম্ভীর্যের সুস্পষ্ট প্রতীক বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, "ইউরোপ কিভাবে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু স