তেহরান, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসা উচিত। প্রভাবশালী এক ইরানি নেতা সোমবার এ মন্তব্য করেছেন। কিন্তু এ ধরনের কোনও পদক্ষেপ নাকচ করে দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি।
ইরান রোববার ১০টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে আন্তর্জাতিক অঙ্গনে হট্টগোল সৃষ্টি করেছে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে তেহরানকে ভর্ৎসনা করার দুদিনের মাথায় পরমাণু কর্মসূচির এ ব্যাপক স
bdnews24