২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫০০ সেনা পাঠাবে ব্রিটেন

আফগানিস্তানে এ মাসে ৫০০ সেনা পাঠাবে ব্রিটেন। ক্রমবর্ধমান সহিংসতা সামলানো এবং আফগান বাহিনীর প্রশিক্ষণের জন্য ন্যাটো সেনাসংখ্যা বাড়াতে এই বাড়তি সেনা পাঠানো হবে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

তেহরান, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে এ মাসে ৫০০ সেনা পাঠাবে ব্রিটেন। ক্রমবর্ধমান সহিংসতা সামলানো এবং আফগান বাহিনীর প্রশিক্ষণের জন্য ন্যাটো সেনাসংখ্যা বাড়াতে এই বাড়তি সেনা পাঠানো হবে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার একথা বলেছেন। আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই এবং আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে ৩০ হাজার বাড়তি সেনা পাঠানোর প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার একদিন আগে ব্রাউন সেখানে শর্তসাপেক্ষে সেনা বাড়ানোর এ ঘোষণা দিলেন। এর আগে ব্রাউন গত অক্টোবরে আফগানিস্তানে ৫০০ সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করে বলেছিলেন, আফগান বাহিনীকে দ্রুত প্রশিক্ষণ দেওয়া হলে এবং সাজসরঞ্জাম সরবরাহ ঠিক থাকলে তিনি সেনা পাঠাবেন। সোমবার পার্লামেন্টে ব্রাউন বলেন, আগামী দিনগুলোতে আরও অনেক দেশ সেনা পাঠাবে। আফগানিস্তানে ৮ বছরের তালেবানবিরোধী যুদ্ধে হতাহতের সংখ্যা বৃদ্ধির কারণে ন্যাটো সামরিক প্রধানরা যুদ্ধকৌশল পুনপর্যালোচনা করে দেখা সহ পরিস্থিতি স্থিতিশীল করতে আরও সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন। সোমবার হেলমান্দে বিস্ফোরণে একজন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এ নিয়ে আফগানিস্তানে ব্রিটিশ সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬ জনে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১০ ঘ.