২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথে হন্ডুরাস

হন্ডুরাস রোববার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া উৎখাত হওয়ার ৫ মাস পর হন্ডুরাস এ পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

তেগুছিগালপা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হন্ডুরাস রোববার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া উৎখাত হওয়ার ৫ মাস পর হন্ডুরাস এ পদক্ষেপ নিয়েছে। নির্বাচনে জেলায়া কিংবা হন্ডুরাসের অন্তবর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি কেউই প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এতে করে অন্য কোনও প্রার্থী নির্বাচনে জয়লাভের পথ সুগম হয়েছে। তবে সেনা অভ্যুত্থানের নেতারা এ নির্বাচন পরিচালনা করায় বিশ্ব এ ভোটকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া, এ নির্বাচনের ফলে জেলায়ার ক্ষমতায় ফেরার সম্ভাবনাও তিরোহিত হতে পারে। জেলায়া সেপ্টেম্বরে দেশে প্রবেশের পর থেকে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। তিনি এ ভোটকে অবৈধ আখ্যা দিয়ে তার সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৮ঘ.