নয়া দিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ও পাকিস্তানের সামরিক সম্পর্কের অগ্রগতি ভারতের জন্য মারাত্মক উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে এন্টনি শুক্রবার একথা বলেছেন।
দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকায় ভারত উদ্বিগ্ন।
ওদিকে, পাকিস্তান গত বছর চীনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। আর গত নভেম্বরে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা এখনও রয়ে গেছে। এ পরিস্থিতির মধ্যে চীন পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর পকল্পের জন্য তহবিল সরবরাহ করেছে। তাছাড়া ভারতীয় কাশ্মীরীদের জন্য চীনের আলাদা ভিসা পদ্ধি তেও ক্ষুব্ধ হয়েছে ভারত।
এন্টনি এক ভাষণে বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক খাতে বাড়তে থাকা সহযোগিতা মারাত্মক উদ্বেগ হয়ে আছে।
তিনি বলেন, আমাদেরকে সবসময়ই চীনের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে আমাদেরকে সবসময় সতর্ক দুষ্টি রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৩৩৬ ঘ.
bdnews24