কলোম্বো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীরংকায় ২৬ জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বিভাগের এক কর্মকতা শুক্রবার একথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, ২৬ জানুয়ারি নির্বাচনের দিন। আর মনোনয়ন গ্রহণ করা হবে ১৭ ডিসেম্বর।
শ্রীলংকার প্রধান বিরোধীদল বৃহস্পতিবার সাবেক সেনা প্রধান জেনারেল সারথ ফন্সেকাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে বলে জানিয়েছে। ফন্সেকা শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩০ঘ.
bdnews24