২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফন্সেকাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে শ্রীলংকার বিরোধীদল

শ্রীলংকার প্রধান বিরোধীদল বৃহস্পতিবার বলেছে, তারা সাবেক সেনাপ্রধান সারথ ফন্সেকাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। শ্রীলংকার নির্বাচনে ফন্সেকাই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জন্য মোক্ষম চ্যালেঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

কলোম্বো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকার প্রধান বিরোধীদল বৃহস্পতিবার বলেছে, তারা সাবেক সেনাপ্রধান সারথ ফন্সেকাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। শ্রীলংকার নির্বাচনে ফন্সেকাই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জন্য মোক্ষম চ্যালেঞ্জ। ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমসিং সাংবাদিকদের বলেছেন, "ইউএনপি জেনারেল সারথ ফন্সেকাকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে অনুমোদন দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।" তিনি বলেন, বিরোধীদল এই নির্বাচনকে প্রভাবশালী নির্বাহী প্রেসিডেন্ট প্রথা বিলুপ্ত করে গণতন্ত্র সমুন্নত করা এবং যুদ্ধে উদ্বাস্তু হওয়া তামিল সংখ্যালঘুসহ হাজার হাজার মানুষকে পুনর্বাসন করার ওপর গণভোট হিসাবে কাজে লাগাতে চায়। তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধে ব্যাপক কৃতিত্ব কুড়ানো ফন্সেকা এখনও নির্বাচনের জন্য তার প্রার্থীতা ঘোষণা করেননি। শ্রীলংকার উপ অর্থমন্ত্রী সারথ আমুনুগামা সিঙ্গাপুরে বলেছেন, নির্বাচন হবে জানুয়ারিতে। শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধে গত মে মাসে তামিল টাইগার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছে সরকার। এরপর কর্র্তৃপক্ষ প্রথমবারের মতো নিরাপত্তা ব্যবস্থা এবং গণ্যমাণ্য ব্যক্তিদের সুরক্ষা ব্যবস্থা শিথিলের আদেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ ঘ.