২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বন্যায় ৪৮ জনের প্রাণহানি

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় কয়েক বছরের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে বন্যায় কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি হয়েছে। আটকা পড়েছে ৯০০ জন। সরকারের উদ্ধার কার্যক্রম বিভাগের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জেদ্দাহ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় কয়েক বছরের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে বন্যায় কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি হয়েছে। আটকা পড়েছে ৯০০ জন। সরকারের উদ্ধার কার্যক্রম বিভাগের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা বলেছেন। ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতে এ বন্যা দেখা দেয়। উদ্ধার কার্যক্রম বিভাগের মুখপাত্র জানান, কেউ পানিতে ডুবে, কেউ সেতু ধসে আবার কেউ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে। আটকা পড়া আরও ৯ শ মানুষ উদ্ধার পাওয়ার অপেক্ষায় আছে। বার্ষিক হজ মৌসুমে বুধবার প্রথম দিনে প্রচণ্ড বৃষ্টিপাতের পর বন্যায় নিহত হয় ১৩ জন। একদিনেই তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। হজ করতে সৌদি আরবে গেছে ১৬ লাখ হাজী। বন্যায় নিহতদের মধ্যে কোনও হাজী থাকার খবর পাওয়া যায়নি। তবে পানিতে হজযাত্রীদের মক্কায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে যাত্রীরা। মরুর দেশ সৌদি আরবে বিরল এই বন্যায় ভেসে গেছে জেদ্দার রাস্তাঘাট ও ঘরবাড়ি। জেদ্দাই হাজীদের মূল প্রবেশপথ। সরকারি কর্মকর্তা জাসেম আল ইয়াকুত বুধবার রয়টার্সকে বলেন, মক্কায় যাওয়ার পথে দুটি সেতু ভেঙে পড়েছে। নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৮ ঘ.